ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১২৮ Time View
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির খবরে বলা হয়, ‘রিচ স্টারি’ নামের ট্যাংকারটি ব্লকেড শুরুর পর প্রথমবারের মতো প্রণালি পেরিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি), মেরিন ট্রাফিক এবং কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই শুয়ানরুন শিপিং কোং লিমিটেডের ওপর এর আগে ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে সর্বশেষ তেল বোঝাই করে যাত্রা শুরু করে ‘রিচ স্টারি’।

এদিকে, আরেকটি মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ‘মুরলিকিশান’ আজ হরমুজ প্রণালিতে প্রবেশ করছে বলে জানিয়েছে রয়টার্স। জাহাজটি আগামী ১৬ এপ্রিল ইরাকে অপরিশোধিত তেল লোড করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘মুরলিকিশান’ এর আগেও রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম

Update Time : ০৫:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬