ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখ ৯০ হাজার, ক্যালিফোর্নিয়াজুড়ে কড়া লকডাউন

কোভিড-১৯ মহামারীতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। হাসপাতালগুলোতে রোগীদের ভিড়। এরই মধ্যে ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।  আর আক্রান্ত দেড় কোটি ছাড়িয়ে গেছে দেশটিতে।

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। ফলে রাজ্যটির চার কোটি বাসিন্দার প্রায় ৮৫ শতাংশকে বাড়িতে অবস্থান করতে হবে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৯ লাখ ৮৩ হাজার ৬৪১ জন।

প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গত কয়েক দিন ধরে রোজ দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনায়।  এমতাবস্থায় বড়দিন আসন্ন।

বিবিসি জানায়, সবচেয়ে জনবহুল ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছে। আগামী অন্তত তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের এবার বড়দিনের ছুটি বাড়িতে বসেই কাটাতে হবে।

নতুন করে জারি করা লকডাউনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বাড়ির বাইরের অন্য কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।

সানফ্রানসিস্কোতেও আলাদা করে লকডাউন জারি করা হয়েছে। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছিল।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখ ৯০ হাজার, ক্যালিফোর্নিয়াজুড়ে কড়া লকডাউন

Update Time : ০৭:৪৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০