ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

যুদ্ধবিরতির শেষ দিন ১০ জন ইসরায়েলি সহ ১৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

মুক্তি পাওয়া ১৬ ইসরায়েলি জিম্মি, ছবি: সংগৃহীত

হামাস ও ইসরায়েলের মধ্যে দুইদিনের যুদ্ধবিরতি বাড়ানোর শেষ দিন ১০ জন ইসরায়েলি সহ ১৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সেই সঙ্গে চুক্তির বাইরে দুই ইসরায়েলি-রাশিয়ান ও চারজন থাই নাগরিককে ছেড়ে দেয়া হয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

বুধবার (২৯ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারির বরাত এ খবর জানিয়েছে সিএনএন।

তিনি বলেন, মুক্তি পাওয়া ১০ ইসরায়েলির মধ্যে একজন ডাচ দ্বৈত নাগরিক, তিনজন জার্মান দ্বৈত নাগরিক ও একজন আমেরিকান দ্বৈত নাগরিক। এছাড়াও দুই রাশিয়ান নাগরিক ও চারজন থাই নাগরিককে চুক্তির কাঠামোর বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। ইসরায়েল ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে। এর মধ্যে ১৬ জন নাবালক ও ১৪ জন নারীকে মুক্তি দেয়া হচ্ছে।

রেড ক্রস এক্সে (সাবেক টুইটার) জানায়, বুধবার ১৬ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সহায়তা করা হয়েছে। আমাদের টিম তাদের স্থানান্তর করে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মুক্তি পাওয়া ১০ ইসরায়েলি ও চার থাই নাগরিক ইসরায়েলে পৌঁছেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্ত জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন। গাজায় এখনো ৪ হাজার ৭০০ জনের বেশি নারী ও শিশুসহ প্রায় ৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

যুদ্ধবিরতির শেষ দিন ১০ জন ইসরায়েলি সহ ১৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

Update Time : ০২:১৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩