ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রবের্তো ফিরমিনো ও কাসেমিরোর গোলে জয়রথেই থাকল ব্রাজিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৩৪৫ Time View

শুরুতেই এগিয়ে যাওয়ার পর লম্বা সময় ব্যবধান ধরে রাখে কলম্বিয়া। তবে শেষ দিকে ঠিকই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। রবের্তো ফিরমিনো ও কাসেমিরোর গোলে জয়রথেই থাকল তিতের দল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। তবে ঘটনাবহুল এই ম্যাচে আক্রমণের পসরা সাজিয়েও জয় পেতে বেশ কষ্ট করতে হয় ব্রাজিলকে।

খেলার দশম মিনিটে দুর্দান্ত এক গোলে কলম্বিয়াকে এগিয়ে নেন লুইস দিয়াস। দূরের পোস্টে চমৎকার এক ক্রস করেন হুয়ান কুয়াদরাদো। অরক্ষিত দিয়াস অসাধারণ এক বাইসাইকেল কিকে খুঁজে নেন জাল। ব্রাজিল গোলরক্ষক ওয়েভেরতন অসহায় ছিলেন এসময়।

প্রথমার্ধে অবশ্য কলম্বিয়ার সেভাবে পরীক্ষা নিতে পারেনি ব্রাজিল। দুই একটি প্রচেষ্টা ছিল তবে তা গোলের জন্য যথেষ্ট ছিল না। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

ম্যাচের ৬৬তম মিনিটে ফাঁকা জাল পেয়েও ব্রাজিলকে এগিয়ে নিতে ব্যর্থ হন নেইমার। ফিরমিনো পেনাল্টি স্পটের কাছে খুঁজে নেন নেইমারকে। পিএসজির এই তারকা ফরোয়ার্ডকে ঠেকাতে লাইন ছেড়ে বেরিয়ে আসেন অসপিনা। তাকে এড়িয়ে ডানদিকে সরে যান নেইমার কিন্তু ফাঁকা জালে বল পাঠাতে পারেননি তিনি। তার শট ব্যর্থ হয় পোস্টে লেগে।

৭৮তম মিনিটে রেনান লোদির ক্রসে ফিরমিনোর জোরালো হেড অসপিনার হাত ফস্কে জড়ায় জালে। এর আগে নেইমারের শট রেফারির গায়ে লাগলে কলম্বিয়ার খেলোয়াড়রা খেলা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তবে খেলা চালিয়ে যাওয়ারই ইঙ্গিত দেন রেফারি। তখনই ব্রাজিলের একজন বল বাড়ান লোদিকে। তার ক্রসেই হয় গোল।

গোল বাতিলের জন্য প্রতিবাদ জানান কলম্বিয়ার ফুটবলাররা। ভিএআরের সাহায্যে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা গোলের বাঁশি বাজালেও থামেনি অসপিনা-কুয়াদরাদোদের প্রতিবাদ। গোলের মিনিট পাঁচেক পর খেলা শুরু হলে আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।

ম্যাচে দুদলের মোট ৭ খেলোয়াড় হলুদ কার্ড দেখে। পরে রেফারি অতিরিক্ত আরো ১০ মিনিট যোগ করেন। আর এই সময়ের শেষ মিনিটেই বাজিমাত করে ব্রাজিল। নেইমারের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন কাসেমিরো।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬

রবের্তো ফিরমিনো ও কাসেমিরোর গোলে জয়রথেই থাকল ব্রাজিল

Update Time : ০৭:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১