ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনও ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০০ Time View
অপচয় বন্ধ করতে রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনও ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তিনি। ইফতারের টাকাটা দান করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অফিসের এই সময়সূচি নির্ধারণ করা হয়।
এ দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
প্রধানমন্ত্রী বলেছেন, কারও এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকলে খাদ্য কিনে গরিবদের মধ্যে বিতরণ করতে পারে। এর মূল বার্তা হচ্ছে অপচয় যেন না করি। লোক দেখানো কার্যক্রমে যেন নিজেদের নিবেদিত না করি। খাদ্য ও অর্থের অপচয় হলে ধর্মীয় দিক থেকে কোনও যৌক্তিকতা থাকে না।
সচিব জানান, রমজানে সরকারি-আধা সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। নামাজের জন্য ১টা থেকে দেড়টা বিরতি থাকবে। ব্যাংক ও আদালত নিজ নিজ সময় তারা নিজের মতো করে ঠিক করবে।
Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনও ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪