ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

রাজধানী ঢাকাতে দেখা মিললো স্বস্তির বৃষ্টির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ২৪৭ Time View

তীব্র তাপপ্রবাহ আর লোডশেডিংয়ে যখন অতিষ্ঠ জনজীবন তখনি রাজধানী ঢাকাতে দেখা মিললো স্বস্তির বৃষ্টির। এই বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এতে উত্তপ্ত আবহাওয়া কিছুটা ঠান্ডা হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সাথে ছিল ভ্যাপসা গরম। তবে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মতিঝিল, কমলাপুর, মুগদা, বাসাবো, মালিবাগ, মোহাম্মদপুর, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও অন্যান্য এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

হঠাৎ এই বৃষ্টিতে অফিসগামীদের কিছুটা ভোন্তিতে পড়তে হলেও স্বস্তি ফিরেছে জনমনে। টানা কয়েক দিনের তাপদাহের পর এই বৃষ্টিতে অনেককেই ভিজতে দেখা গেছে।

এর আগে বুধবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে গত ২৮ মে থেকে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। প্রায় ১২ দিন ধরে বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরমের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

রাজধানী ঢাকাতে দেখা মিললো স্বস্তির বৃষ্টির

Update Time : ০৪:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩