ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ২৪৬ Time View

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে।

শনিবার (০৩ ডিস্বের) দুপুরের দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।
এ সময় মঞ্চে দলের কেন্দ্রীয় কোনো নেতা উপস্থিত না থাকলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ কয়েকজন ছিলেন।

জানা গেছে, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঞ্চে অন্যান্য চেয়ারের সঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি রেখে দুটি প্রতীকী চেয়ার রাখা হয়েছে।

নেতারা জানান, বাধা ও হয়রানির কারণে অনেকেই আসতে পারেন নি। তারপরও জনসমুদ্রে পরিণত হবে সমাবেশ। তারা অভিযোগ করেন, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট টানা ছিল, সেটিও কেটে ফেলা হয়েছে।

সমাবেশস্থলের আশে পাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে ১৫০টির মতো মাইক।

সমাবেশে আসা নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি-বাধা, লাঠি নিয়ে সড়কে অবস্থান ও যানবাহন থেকে নামিয়ে দেওয়ার পরও রাজশাহীর গণসমাবেশস্থলে জড়ো হয়েছেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে উঠছে সমাবেশস্থল। স্লোগান আর মিছিলে মিছিলে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে

Update Time : ০৭:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২