ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

রাজশাহী মেডিকেলের আরো ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

রোববার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, নাটোরের ছয়জন, পাবনার একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের দুজনের বয়স ২১-৩০ বছর আর বাকি ১৭ জনের বয়স ৪১-৬৫ বছরের মধ্যে ছিল।

সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে রামেক পরিচালক বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন। উপসর্গ ও সন্দেহভাজন হয়ে রাজশাহীর ছয়জন, নাটোর পাঁচজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন মারা যান। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২১৪ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৩০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৮ জন।

উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জন এবং ১০ জুলাই ১৪ জন মারা গেছে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রাজশাহী মেডিকেলের আরো ১৯ জনের মৃত্যু

Update Time : ০৫:১৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১