ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

সোমবার (২৮ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২৭ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও নওগাঁর একজন ও নাটোরের একজন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন ও চাঁপাইনবাবগঞ্জের চারজন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।

রামেক উপপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে ৭৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৯২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৫০ জন ভর্তি রয়েছেন।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৯ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ শতাংশ।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

Update Time : ০১:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১