দেশব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
শুক্রবার (১৮ জুন) গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, মৃতদের ছয়জন করোনা পজিটিভ রাজশাহী ৩, চাঁপাইনবাবগঞ্জ ১, নাটোর ১ ও নওগাঁ ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন করোনা নেগেটিভ ছিলেন। বাকিরা করোনার উপসর্গে মারা যান।
অনলাইন ডেস্ক 
























