ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

রামেকে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গে আটজন মারা গেছেন।

মঙ্গলবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের এক জন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃতদের পাঁচজনই রাজশাহীর বাসিন্দা। উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন ও নাটোরের একজন রয়েছেন।

করোনা ইউনিটে মৃত ১৩ জনের মধ্যে পুরুষ ১০ ও নারী ৩ জন। এদের অধিকাংশের বয়স ৩৫-৬০ বছরের মধ্যে ছিল বলে জানিয়েছেন তিনি।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৫৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। এছাড়া রামেকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৮৪ জন। এছাড়া সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২০৯ জন ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৩ জন। যা আগের চেয়ে ৯ জন কম।

করোনা পরীক্ষার বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ১০২ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫১ শতাংশ।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

রামেকে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

Update Time : ০৫:১৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১