ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩৪০ রোগী; ২৪ ঘণ্টায় মৃত্যু ১

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১১৪ Time View

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ জন শিশু মারা গেছে। উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২০ জন।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর. কে. বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালের মুখপাত্র জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ও হামে আক্রান্ত রোগীদের আলাদা আলাদা রাখা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে এখন ১৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে।

গেলো ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরও ২০ জন এবং বাড়ি ফিরেছে ৪ জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া থেকে আসা।

কিছু রোগীকে হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউটে হস্তান্তর করা হচ্ছে, তা দেখভাল করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

Tag :
জনপ্রিয়

রামেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩৪০ রোগী; ২৪ ঘণ্টায় মৃত্যু ১

Update Time : ০১:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬