ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

রামেক করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ৯ জন।

এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৩১০ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩১ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৪৯ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের একজন, নওগাঁর ২ জন, কুষ্টিয়ার একজন রয়েছেন। এদের মধ্যে ২ জন নারী এবং ৫ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৩ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে একজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। বুধবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২০৯ জন।

এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১০২ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৮২ জন। এছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৪১৮টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, মঙ্গলবার রাজশাহীতে ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ ভাগ।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

রামেক করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

Update Time : ০৪:২৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১