ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৩৪৮ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন আর করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।

চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে এটিই সর্বনিম্ন মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ১০ জন।

এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৭৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬৫ জন আর করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৯০ জন মারা যান। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৪ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন, নওগাঁর একজন, পাবনার দুজন, মেহেরপুরের একজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। এদের মধ্যে চারজন নারী এবং পাঁচজন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে তিনজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন রয়েছেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ জন। বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৪২ জন।

এদিকে, সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহীতে ৬৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৫ ভাগ।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

Update Time : ০৪:৫১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১