ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রামেক হাসপাতালে একদিনে আরও ১৯ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ৩৩৬ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৪ জনের মৃত্যু হয়।

এদিকে, চলতি মাসের ১৩ দিনে এখানে মারা গেলেন মোট ২২৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ৭১ জন। বাকি ১৫২ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসা নেয়া অবস্থায়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৯ জনের মধ্যে ৭ জন ষাটোর্ধ্ব, ১০ জন পঞ্চাশোর্ধ্ব, ২জন চল্লিশোর্ধ্ব।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।  এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হন । সকালে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী ছিলেন ৫০৪ জন।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

রামেক হাসপাতালে একদিনে আরও ১৯ মৃত্যু

Update Time : ০৪:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১