ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে পৌঁছেছেন

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১৫৯ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে পৌঁছেছেন। বুধবার ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি রাজধানী আস্তানায় সাংহাই জোটভুক্ত দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
নয় সদস্যের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও),যা মস্কো থেকে বেইজিং পর্যন্ত বিশ্বের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। এতে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।
এর স্থায়ী সদস্যরা হলো; এই বছরের আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং নতুন সদস্য রাষ্ট্র ইরান।
এই বছর বেলারুশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ২০২৩-এর এসসিও শীর্ষ সম্মেলনে বেলারুশ এর সদস্য হবে বলে জানানো হয়।
ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘৩-৪ জুলাই এসসিও সদস্য দেশগুলোর নেতারা সংস্থার মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার জন্য এবং এর কার্যক্রমের উন্নতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।’
ক্রেমলিন বলেছে, পুতিন শীর্ষ সম্মেলনে নেতাদের আরও কয়েকজনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেছেন।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে পৌঁছেছেন

Update Time : ১১:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪