ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

রাশিয়াকে ইউক্রেন থেকে বের করতে দীর্ঘ লড়াইয়ের প্রতিজ্ঞা যুক্তরাজ্যের

রাশিয়ার কবল থেকে ক্রিমিয়াসহ ‘পুরো ইউক্রেনকে’ মুক্ত করতে হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রাশিয়ান বাহিনীকে পুরো ইউক্রেন থেকে হটিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার লন্ডনে পররাষ্ট্র নীতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বৈঠকের ভাষণে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে বিজয় পশ্চিমা বিশ্বের জন্য এখন ‘কৌশলগতভাবে অপরিহার্য’।

তার একথার মাধ্যমে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্রিটেনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেল এবার।

এতদিন পর্যন্ত ব্রিটেন বলে এসেছে, প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন হামলা ‘অবশ্যই বিফল হবে, এবং সেই বিফলতা সবাই দেখবে’।

ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের মাত্রাকে দ্বিগুণ করতে হবে বলেও জানান তিনি বলেন।

তিনি বলেন, ‘রাশিয়াকে গোটা ইউক্রেন থেকে বের করে দিতে হবে। এজন্য আমাদের আরও কাজ করতে হবে, আরও বেশি চাপ প্রয়োগ করতে হবে’।

এর অর্থ হলো গত ২৪শে ফেব্রুয়ারির পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের যেসব জায়গা দখল করেছে শুধু সেইসব জায়গাই না, আট বছর আগে রাশিয়া ইউক্রেনের যেসব জায়গা দখল করেছিল- যেমন ক্রাইমিয়া কিংবা ডনবাস অঞ্চলের কিছু অংশ- সেই সব জায়গা থেকেও রুশ বাহিনীকে বহিষ্কার করতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস আরও বলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি পশ্চিমকে সতর্ক করে দিয়ে বলেন

যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হলে ‘ইউরোপে আরও দুর্দশায় পড়বে এবং বিশ্বজুড়ে ভয়াবহ পরিণতি নেমে আসবে’। ট্রাস ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেনের যুদ্ধ একটি দীর্ঘ ঘটনা হতে পারে এবং ইউরোপকে ‘দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত থাকতে হবে’।

যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা উদ্বিগ্ন যে পুতিনকে ইউক্রেনের ভূখণ্ড দখলে রাখতে দিলে তিনি জর্জিয়া এবং মলদোভার মতো দেশগুলোতেও আক্রমণ শুরু করবেন।

লিজ ট্রাস তার বক্তৃতায় পুতিনকে ‘মরিয়া দুর্বৃত্ত অপারেটর’ বলে অভিহিত করেছেন, যার আগ্রাসন প্রতিরোধের সঙ্গে মোকাবিলা করা উচিত। তিনি বলেন যে, গ্রেট ব্রিটেন এবং তার মিত্রদের উচিত ‘পুরো ইউক্রেন থেকে রাশিয়াকে বের করে দেওয়ার জন্য আরও সামনে এবং দ্রুত এগিয়ে যাওয়া’।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

রাশিয়াকে ইউক্রেন থেকে বের করতে দীর্ঘ লড়াইয়ের প্রতিজ্ঞা যুক্তরাজ্যের

Update Time : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২