ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

রিমান্ডে ‘অসুস্থ’ হাজী সেলিম হাসপাতালে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯০ Time View

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কলেজছাত্র হত্যার এক মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে ‘অসুস্থ’ হয়ে পড়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে হাজী সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। হাসপাতালের ১০৭ নম্বর কেবিনে ভর্তি রেখে হাজী সেলিমকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ঠিক কী ধরনের অসুস্থতায় তিনি ভুগছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে ঢাকা- ৭ (লালবাগ) আসনের সাবেক এমপি হাজী সেলিমকে গত রোববার (১ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৯ অগাস্ট নিহত খালিদের বাবা কামরুল হাসান লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫১ জনকে তিনি আসামি করেছেন। পরে পরে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া হাজী সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের দ্বিতীয় দিনই অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন সাবেক এই এমপি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

রিমান্ডে ‘অসুস্থ’ হাজী সেলিম হাসপাতালে

Update Time : ০৪:৫৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪