ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

রেডিও মির্চি ছেড়ে দিলেন মীর!

পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে তিনি সকালম্যান। মীর আফসার আলি মানেই রেডিও মির্চি। দুই দশকেরও বেশি সময় ধরে শহর কলকাতার ঘুম ভাঙতো মীরের কণ্ঠে। কিন্তু শুক্রবার এক দুঃসংবাদ দিলেন সঞ্চালক-অভিনেতা। এবার থেকে রেডিও মির্চিতে আর তার কণ্ঠ শোনা যাবে না। মির্চি ছেড়ে দিলেন মীর!
২৭ বছরের সম্পর্ক এই রেডিওর সঙ্গে। অতঃপর বিদায়বেলায় কষ্ট যে হবে, তা বলাই বাহুল্য। এই রেডিও চ্যানেলে তিনি যোগ দিয়েছিলেন ১৯৯৪ সালের ৬ আগস্ট। সেই থেকে মীরের সুপ্রভাত বলার ভঙ্গিতেই ঘুম ভাঙতো শহর কলকাতার।
শুক্রবার (১ জুলাই) আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। সেখানেই তার আক্ষেপ, ‘কষ্ট হচ্ছে।’ শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়েছেন এত বছর তাকে শোনার জন্য। তবে পাশাপাশি মীর সাফ জানিয়ে দেন, ‘মির্চি ছেড়েছি। রেডিও নয়।’
তাহলে কি এবার নতুন কোনও রেডিও স্টেশনে শোনা যাবে মীরের কণ্ঠ? নাকি নিজেই শুরু করবেন নয়া স্টেশন? প্রশ্নের উত্তর এখনও অধরা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

রেডিও মির্চি ছেড়ে দিলেন মীর!

Update Time : ০৩:০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২