ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে ৫০৯ জন গ্রেফতার, জরিমানা প্রায় ১৪ লাখ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় লকডাউন চলাকালীন সময়ে সরকারের নির্দেশ অমান্য ও অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে ৫০৯  জনকে গ্রেফতার করেছে পুলিশ। লকডাউনের পঞ্চম দিন সোমবার (৫ জুলাই) ডিএমপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং আটক হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম  বলেন, মোবাইল কোর্টে ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ  ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

এর আগে অযৌক্তিক কারণে বাইরে বের হয় রাজধানীতে যথাক্রমে প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিন ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

কঠোর বিধিনিষেধের পঞ্চমদিন রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় বাজারে আগের দিনগুলোর চেয়ে মানুষের উপস্থিতি আজ অনেক বেশি ছিলো।

এর আগে কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

গতকাল বিধিনেষেধের চতুর্থদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ডিএমপির অভিযানে গ্রেপ্তার হয় ৬১৮ জন। ১৬১ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ১২ লাখ ৮১ হাজার টাকা।

প্রসঙ্গত, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে ৫০৯ জন গ্রেফতার, জরিমানা প্রায় ১৪ লাখ

Update Time : ০৪:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১