ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

লকডাউন দেখতে বের হয়ে , অপ্রয়োজনে ঘুরতে গিয়ে আটক, রাজধানীতেই ৪ শতাধিক আটক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ৩৫১ Time View
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া মামলা অনেক যানবাহনকে মামলা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। যাঁরা বের হয়েছেন তারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে ৪০০ বেশি আটক। এরমধ্যে তেজগাঁও বিভাগের ১৬৭ জন, মিরপুরে ১০১ জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিলো। কেউ বের হয়েছিলো অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিকেল, শাহআলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ পুরো পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে পুলিশের অভিযান।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন বলেন, মিরপুরের দারুস সালাম, পল্লবীসহ বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালায়। সকাল থেকে মিরপুর বিভাগের ছয় থানার পুলিশ টহল দিচ্ছিল। মানুষ সরকারি বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হন। তাদের মধ্যে কেউ জানান, লকডাউন কেমন হয় তা দেখতে বের হয়েছেন। কেউ বলেন, তারা লকডাউনের কথা জানেন না।

উপকমিশনার মাহাতাবউদ্দিন আরো বলেন, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হবে।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী জানান, তারা এখন পর্যন্ত ১০ জনকে অপ্রয়োজনীয় চলাফেরার অভিযোগে গ্রেফতার করেছে। এর মধ্যে রায়েরবাজার থেকে ৭ জন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

এদিকে তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, ‘লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।’
Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

লকডাউন দেখতে বের হয়ে , অপ্রয়োজনে ঘুরতে গিয়ে আটক, রাজধানীতেই ৪ শতাধিক আটক

Update Time : ১০:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১