লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থাকলে দ্রুত নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১১ আগস্ট) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এম রায় নিয়তি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।
এদিকে পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন তারা।
অনলাইন ডেস্ক 
















