ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি এলাকার সানোয়ার হোসেনের ছেলে ওয়াস কুরুনী (৩২) এবং একই ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকার সাদেক আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক (৩০)।

এ বিষয়ে ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২নং পিলার এলাকায় গরু পারাপার করতে যায়। সে সময় বিএসএফ গোপালপুর সেক্টরের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। তাদের গুলিতে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক এবং ওয়াস কুরুনী নামের দুই রাখালের মৃত্যু হয়। অন্য রাখালরা মৃতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।’

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমশের আলী বলেন, সীমান্তে কিছু লোক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় গুলিতে দুজন মারা যান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ‘বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার কথা শুনেছি। আমাদের লোকজন তথ্য সংগ্রহ করছেন। এ ব্যাপারে পরে আপনাদের জানানো হবে।’

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Update Time : ০৫:৫৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২