ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ৩৮৩ Time View

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার ৫০ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।

মঙ্গলবার জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে। এ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়।

সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬৯ দেশে সোমবার (১৯ জুলাই) চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার ওইসব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

তাই সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করছেন।

সুরেশ্বর দরবার শরিফের গদিনীনিশিল পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বলেন, আমরা শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আজ সেখানের মতো আমরা কোরবানির ঈদ পালন করছি।

তিনি বলেন, সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পশু কোরবানি করা হয়। শরীয়তপুরের ছয় উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

Update Time : ০৬:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১