ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

শরীয়তপুরে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুরে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ খোকন নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার ভোর ৪টার দিকে শরীয়তপুরের শিমুলিয়া-মাঝিকান্দি রুটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ খোকন পিকআপ ভ্যানচালক। তার বাড়ি ঝালকাঠি জেলায়।

ফেরির চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত থেকেই পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এই স্রোতের মধ্য দিয়ে ফেরি চলাচল করছিল। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুই ফেরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ফেরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ফেরিতে থাকা একজন গাড়ির চালক আহত হয়। আরেক চালক নদীতে পড়ে যায়। সংঘর্ষের পর দুটি ফেরিই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রীদের নামান।

বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস মুঠোফোনে বলেন, নদীতে অনেক স্রোত ছিল। জাজিরা পয়েন্টের কাছাকাছি মোড়ে পৌঁছালে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি সুফিয়া কামালের সঙ্গে আমার ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ফেরিতে থাকা ৮-১০টি গাড়ির ক্ষতি হয় এবং একজন পিকআপ ভ্যানচালক নিহত ও নদীতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন।

ফেরি সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে যাত্রীরা জানিয়েছেন, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনাকবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিলেন।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

শরীয়তপুরে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

Update Time : ০৪:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২