ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

বার্তায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সময়, শক্তি ও দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য হুমকি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। আপনাদের সাহস আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’

এই ফলাফল কোনো বিপর্যয় নয়, এটি একটি ভিত্তি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমি জানি আপনাদের অনেকেই আহত এবং গভীরভাবে হতাশা বোধ করছেন। এটা স্বাভাবিক। যখন আপনি কোনো কাজ অন্তর দিয়ে করেন, তখন আপনি এর ফলাফল গভীরভাবে অনুভব করেন। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে, আমরা আমাদের সংসদীয় উপস্থিতি প্রায় চার গুণ বাড়িয়েছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছি।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক ভাগ্য পরিবর্তনশীল। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি পায় ৩০ আসন আর ২০২৬ সালে এসে তারা সরকার গঠন করছে। এই যাত্রায় তাদের লেগেছিল ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ।’ এ সময় তিনি আস্থা অর্জন করা, ক্ষমতার জবাবদিহি করা এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, ‘শুরু থেকেই, আমরা একটি স্থিতিশীল এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম। সেই প্রতিশ্রুতি অটুট রয়েছে। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকার করি এবং আইনের শাসনকে সম্মান করি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের আন্দোলন কখনো নির্বাচনকেন্দ্রিক ছিল না। গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়সঙ্গত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন নিয়েই আমাদের আন্দোলন। আমরা সজাগ, নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করব এবং জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার পাশাপাশি সরকারকে জবাবদিহির আওয়তায় আনব।’

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

Update Time : ০৬:২৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬