ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা আজ

ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে চলছে মহামায়ার আরাধনা। অষ্টমীর পূজায় বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে আজ দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

আজ সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি আর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে অষ্টমীর পূজা। এই দিনেই কোলাসুরকে বধ করেছিলেন দেবী। তাই আজকের দিনে ১ থেকে ১৬ বছর বয়সী অজারপুষ্পা সুলক্ষণা কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা।

সনাতন শাস্ত্রমতে, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। নারীর প্রতি সম্মান ও নারীশক্তির আরাধনাই কুমারী পূজার অন্যতম শিক্ষা।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের ঘটনাকে স্মরণ করে এ আচার পালন করা হয়।

অষ্টমীর পূজা শেষে ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পরে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন ভক্তরা। বিভিন্ন মন্দিরে পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সূর্যোদয়ের আগে থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনের শুরু হয় মহাষ্টমীর কল্পারম্ভ ও বিজিত পূজা। সকাল সাড়ে ৯টায় আসনে অধিষ্ঠিত হবেন দেবী কুমারী। এরপর পঞ্চনৈবেদ্যে পেতে চলবে তার আরাধনা।

Tag :
জনপ্রিয়

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা আজ

Update Time : ০৫:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬