মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে প্রায় এক বছরের প্রচেষ্টার পর ১৭ অক্টোবর কর্মসংস্থানসংক্রান্ত নতুন চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষর করেন। জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
মন্ত্রণালয় বলছে, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের ক্ষেত্রে এ চুক্তি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনলাইন ডেস্ক 


















