ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪২ Time View

শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি বলেছেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার কোনো সম্পর্ক নেই। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এতে অনেক শিক্ষার্থীর হয়তো দীর্ঘদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি বকেয়া পড়ে আছে। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তাহলে সেটি পরিশোধের ক্ষেত্রে ইনস্টলমেন্ট (কিস্তি) বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। যাদের সামর্থ্য আছে, তারা তো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। তবে এই ফির সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।
এ সময় সেখানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে হাইমচরের বাজাপ্তি রমণীমোহন উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ ও দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের চারতলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হাইমচর ডাকবাংলোতে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।
Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

Update Time : ০১:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১