ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বাধায় জলকামান-সাঁজোয়া যান পেছাল পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১৭২ Time View

কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন তারা। এসময় শিক্ষার্থীদের বাধায় জলকামান ও সাঁজোয়া যান পিছিয়ে নিতে বাধ্য হয় পুলিশ।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে । আন্দোলনস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি শুরু হয়। প্রথম দু-দিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে।

Tag :
জনপ্রিয়

শিক্ষার্থীদের বাধায় জলকামান-সাঁজোয়া যান পেছাল পুলিশ

Update Time : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪