ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে কোনোভাবেই জোর করা যাবে না: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৩ Time View

শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে চাপ না দিয়ে সে কেনো উপস্থিত হলো না তা দেখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. জোহরা কাজীর উদ্যোগে স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শিক্ষামন্ত্রী এ কথা বলেন

মন্ত্রী বলেন, দেখতে হবে শিক্ষার্থী কেনো বিদ্যালয়ে উপস্থিত হলো না। কিন্তু কোনোভাবেই জোর করা যাবে না। কারণ কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠগ্রহণ না করতে পারলেও তার জন্য অনলাইন ও টিভিতে এখনো ক্লাস চালু আছে।

সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জের স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি অবশ্যই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখছে। আমরা মানিকগঞ্জের যে তথ্যটি পেয়েছিলাম সেখানকার সকল শিক্ষার্থীদের করোনা টেস্ট করা হয়েছে এবং সকলের ফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ শহরের সুরেন্দ্র কুমার (এস কে) সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণা ইসলাম ওরফে রোদেলার (১৪) মৃত্যু হয়।

এছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তিনা খানম করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন স্কুলের ওই শ্রেণি ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সাথে ওই শ্রেণির শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হয়েছে।

দীপু মনি বলেন, করোনা এমন একটি বিষয় যে কোনো জায়গায় যে কেউ আক্রান্ত হতে পারে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।

সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে আসার পথে করোনা সংক্রমণ হতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। কোথাও এমন কিছু ঘটলে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট ট্রেসিং করা হবে।

দীপু মনি বলেন, আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আমরা অভিভাবকদেরকে বলেছি কোনো শিক্ষার্থীর বিন্দু পরিমাণ উপসর্গও যদি থাকে বা তার বাড়িতে কারও উপসর্গ থাকে তাহলে শিক্ষার্থীকে স্কুলে পাঠানো যাবে না। একইসঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে চাপ দেয়া যাবে না।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে কোনোভাবেই জোর করা যাবে না: শিক্ষামন্ত্রী

Update Time : ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১