ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’

বিশ্বজুড়ে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ভক্ত-দর্শক রয়েছে। বিশেষ করে, বাংলাদেশেও এই মেগাস্টারের অসংখ্য ভক্ত রয়েছে।

তাদের জন্য সুখবর হচ্ছে ঘরে বসেই দেখা যাবে এ অভিনেতার নতুন সিনেমা ‘জেলার’। এটি তার ১৬৯তম সিনেমা। শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স জানিয়েছে, রজনীকান্ত অভিনীত ১৬৯তম সিনেমা হল ‘জেলার’। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার’ একটি অ্যাকশন ফিল্ম। তবে ‘জেলার’ থালাইভা খ্যাত রজনীকান্তের ‘এনথিরান’ সিনেমার সিক্যুয়েল, যা ২০১০ সালে ব্লকবাস্টার হয়েছিল।

গত ১০ অগাস্ট মুক্তি পাওয়া ‘জেলার’-এ এই মহাতারকার সঙ্গে শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, সুনীল, রাম্য কৃষ্ণন, তামান্না ভাটিয়া, যোগী বাবু, বসন্ত রবি, মোহনলালের মত তারকাদের পাওয়া গেছে।

সান পিকচার্স বলছে, যুক্তরাষ্ট্র থেকে তাদের এই সিনেমাটি ঘরে তুলেছে ৫০ লাখ ডলার।

ইতোমধ্যে চলতি বছরের সবচেয়ে বড় হিট সিনেমার তালিকায় নিজের নাম লিখিয়েছে ‘জেলার’। রজনীকান্ত অভিনীত ছবিটি সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসবে।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’

Update Time : ০৬:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩