ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

শিরোপার সাথে গোল্ডেন বল এবং বুট মেসির হাতে

তিন তিনটি ফাইনাল। তিনবারই হৃদয়ে রক্ত ক্ষরণ। প্রতিপক্ষের উৎসব হয়েছে তার চোখের সামনে। রানার্স আপ ট্রফি নিয়ে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে হয়েছে তাকে। অথচ বার্সেলোনার হয়ে কত কিছুই না জিতেছেন তিনি। বলা হয়ে থাকে তাকে, ফুটবল ইতিহাসে অন্যতম মহানায়ক। অথচ তার শোকেসে নেই আর্জেন্টিনার হয়ে একটি ট্রফি। যা লিওনেল মেসিকে ভারাক্রান্ত করে রেখেছিল পুরো ক্যারিয়ারে। শেষ অবধি মেসির সেই দুঃখ ঘুচল কোপা আমেরিকা ফুটবলে। ডি মারিয়ার এক গোলে মেসির হাতে আরাধ্যের ট্রফি। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপায় বিজয় কেতন আর্জেন্টিনার

আগে থেকেই জানা ছিল, চ্যাম্পিয়ন হতে পারুন আর না পারুন- ব্যক্তিগত সেরা দুটি অর্জন কিন্তু হাতে উঠতে যাচ্ছে লিওনেল মেসিরই। ফাইনালসহ মোট ৭টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫টিতেই ম্যাচ সেরা। গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট করেছেন ৫টি। তার নিকটে থাকা লওতারো মার্টিনেজ ফাইনালে গোল পাননি।

সুতরাং, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যে মেসিই পেতে যাচ্ছেন, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠলো মেসির হাতে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

শিরোপার সাথে গোল্ডেন বল এবং বুট মেসির হাতে

Update Time : ০২:৪৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১