ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

শিল্পী সমিতির নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২৯৯ Time View

সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের গোপনে টাকা দেওয়ার অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক পদের প্রার্থী নিপুণ। তবে এই অভিযোগ নাকচ করেছেন জায়েদ খান।

নিপুণ অভিযোগ করে বলেন, গেটের কাছে দাঁড়িয়ে ভোট দিতে আসা ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। চাদরের নিচ দিয়ে টাকা বের করে ভোটারদের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন।

আমিসহ আমাদের প্যানেলের কয়েকজন এটা দেখেছে। আমি টাকার অংকটাও বলে দিচ্ছি, সবাইকে দুই হাজার করে দিচ্ছেন তিনি। আমি একবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে এসেছি। তারা বলল, আমরা বারবার ডেকেছি উনি গেট থেকে সরছেন না। আমরা আবার যাব নির্বাচন কমিশনের কাছে, যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা প্রার্থীতা বাতিলের আবেদন জানাব৷

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যা হচ্ছে সব প্রকাশ্যে। সবাই ভোট চাইছে ভোটারদের কাছে। জড়িয়ে ধরছে, কথা বলছে। এটাকে তারা টাকা দেওয়া হচ্ছে বলে ভাবছেন। এগুলো ছোট মানসিকতা। ঠিক না।’

তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা সবাই এখানে দাঁড়ানো। সব দেখছেন, বুঝছেন। এখানে সিসি ক্যামেরাও আছে। এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয়। নির্বাচনের ইমেজ নষ্ট হয়।’

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। সকাল ৯টায় এফডিসিতে শুরু হয়েছে ভোটদান, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিল্পী সমিতির নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

Update Time : ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২