ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

শুক্রবারও জেল থেকে মুক্তি পাননি শাহরুখপুত্র আরিয়ান

মাদক মামলায় আরিয়ানের জামিন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার সন্ধ্যার মধ্যে সব প্রসিডিউর মেনেই তার কারা মুক্তির কথা। সে অনুযায়ী বাবা বলিউড বাদশা শাহরুখ খানও গিয়েছিলেন ছেলেকে নিয়ে আসতে! কিন্তু শেষ সময়ে জানা গেলো, আজও জেল থেকে মুক্তি হচ্ছে না আরিয়ানের!

হ্যাঁ, বিকেল সাড়ে ৫টার মধ্যে জামিন আদেশের নথি বিশেষ আদালতে না পৌঁছানোতে শুক্রবারও মুক্ত হতে পারছেন না আরিয়ান। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এমনটাই জানিয়েছে।

এদিকে শুক্রবার আদালতে গিয়ে শাহরুখের ছেলের জন্য ১ লাখ টাকার বন্ড সই করেছেন জুহি চাওলা। ভেবেছিলেন আজই বন্ধুর ছেলেকে নিয়ে ফিরবেন।

কিন্তু আর্থার জেলের সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার বলছে, আরও এক রাত কারাগারেই থাকতে হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানকে। শনিবার সকালে হয়তো ছাড়া পাবেন তিনি।

জামিনের নির্দেশের পরেও বেশ কিছু নিয়মকানুন থাকে। যার মধ্যে অন্যতম মুম্বাই হাই কোর্টের জামিনের রায়ের একটি কপি জমা দিতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে। তার পরে বিশেষ আদালত আরিয়ানের মুক্তির আদেশ জারি করবে। সেই নথি আবার আর্থার রোড জেলের বাইরে ‘বেল বক্স’-এ নিয়ে যেতে হবে। সেখানে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তা পৌঁছানোর কথা ছিলো। কিন্তু মাদক সংক্রান্ত বিশেষ আদালতে সময় মতো পৌঁছায়নি আরিয়ানের সেই রায়ের কপি। ফলে আবার আটকে গেল আরিয়ানের বাড়ি ফেরা।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শুক্রবারও জেল থেকে মুক্তি পাননি শাহরুখপুত্র আরিয়ান

Update Time : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১