ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার থেকে রাজশাহী সিটিতে কঠোর লকডাউন, ট্রেন চলাচল বন্ধ

শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউজে এক জরুরি সভায় এ ঘোষণা দেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। আমরা কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি; কিন্তু সংক্রমণের হার কমেনি। বৃহস্পতিবার রাজশাহীতে পিসিআর মেশিনে শনাক্ত হার ছিলো ৩৮.৩৩ শতাংশ। সেজন্য সর্বসম্মতিক্রমে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউন শুক্রবার বিকেল ৫টায় শুরু হয়ে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন রোগীবাহী, আম ও পণ্যবাহী এবং জরুরি সেবা ব্যতীত কোনো ধরনের পরিবহন চলবে না। এসময় সব ধরণের দোকানপাট, মার্কেট, গণজমায়েত বন্ধ থাকবে। নগরীতে কোনো ধরনের রিকশা, অটোরিকশাও চলবে না।

রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। নগরবাসীকে অনুরোধ করব তারা যেন ঘরে থাকে।

রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়েছে।

এসময় জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Update Time : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১