ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা, আসন বিন্যাস প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৮ Time View

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা। ঢাকা ও ঢাকার বাইরে প্রথমবারের মতো ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। পাঁচটি ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস, সময় ও নম্বর নিয়ে তথ্য প্রকাশ করেছে ঢাবি।

শিক্ষার্থীদের থাকা ও যাতায়াত অসুবিধার কথা বিবেচনা করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সিট ঢাকার বাইরে নেয়া হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মানবণ্টন ও সময় গত সেশনের মতোই আছে।

ইউনিট ভিত্তিক পরীক্ষার সময় ও মানবণ্টন

ক-ইউনিটের পরীক্ষা ১ অক্টোবর, খ-ইউনিটের ২ অক্টোবর, গ-ইউনিটের ২২ অক্টোবর, ঘ-ইউনিটের ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। এই চারটিতে ৬০ নম্বরের এমসিকিউয়ের জন্য সময় ৪৫ মিনিট। ৪০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট। মোট নব্বই মিনিটে ১০০ নম্বরের উত্তর দিতে হবে।

এছাড়া চারুকলার (চ-ইউনিট) ৪০ নম্বরের সাধারণ জ্ঞান পরীক্ষা ৯ অক্টোবর সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ৩০ মিনিটের মধ্যে ৮০ নম্বরের উত্তর দিতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড ও আসন বিন্যাস জানার প্রক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।

একই ঠিকানায় প্রবেশ করে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও আসন দেখা যাবে। এএমএস’র মাধ্যমেও জানা যাবে।

এসএসএস’র মাধ্যমে জানতে DU ইউনিটের নাম ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে পরবর্তী এসএমএস’র মাধ্যমে কেন্দ্র ও সিটের অবস্থান জানিয়ে দেবে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা, আসন বিন্যাস প্রকাশ

Update Time : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১