ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে সদ্য চালু হওয়া মেট্রোরেলে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ২৭৪ Time View

দেশে স্বপ্নের মেট্রোরেল চালুর এক সপ্তাহ পেরিয়েছে। এখনও অনেকে ভ্রমণ উদ্দেশে যাচ্ছেন মেট্রোরেলে।

চালুর প্রথমদিকে মেট্রোরেল যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গিয়ে ছিল। তবে উদ্বধনের ৫ দিন পর থেকে অনেকটাই ফাঁকা দেখা যায় মেট্রোরেল স্টেশন। আজ শুক্রবার (৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভ্রমণ না করতে পারা অনেকেই প্রিয়জন নিয়ে মেট্রোরেল ভ্রমণ করতে এসেছেন।

আর তাই এদিন সকালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে সদ্য চালু হওয়া মেট্রোরেলে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকেই মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এ ভিড় দেখা যায়।

আগারগাঁও স্টেশনের বাইরে স্টেশনে ঢোকার উভয় প্রবেশপথেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীদের আগারগাঁও থেকে পাসপোর্ট অফিসের দিকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

পরিবার নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন কবিরুল হাসান নামে এক যাত্রী। তিনি বলেন, আমাদের বাড়ি যশোরে, ঢাকায় একটি কাজে এসেছিলাম। আমি দেশের বাইরে বেশ কয়েকবার মেট্রোরেলে উঠেছি, নিজের দেশের মেট্রোরেল চালু হয়েছে তাই পরিবার নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছি। নিজ দেশে মেট্রোরেল হয়েছে এটা আমদের জন্যে অনেক গর্বের। আশা করি ভবিষ্যতে এটা আরও বেশি সম্প্রসারিত হবে।

শেওড়া পাড়া থেকে আসা জাহান নামে আরেক যাত্রী বলেন, বাড়ির কাছেই মেট্রোরেল চালু হয়েছে কিন্তু সময়ের অভাবে উঠতে পারিনি। তাই আজ ছুটির দিনে এসেছি। মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে আরও অনেক ভালো হতো।

কমলাপুরের এজিবি কলোনি থেকে এসএসসি পরীক্ষার্থী মেয়ে আবিদাকে নিয়ে মেট্রোরেল দেখতে এবং ভ্রমণ করতে এসেছেন জাহানারা আক্তার। তিনি বলেন, কমলাপুর থেকেও অনেক সুন্দর ও পরিষ্কার পরিছন্ন মেট্রোরেলের স্টেশন। এত সুন্দর এই স্থাপনা দেখে ভালো লাগছে, ট্রেনে উঠলে আরও ভালো লাগবে।

মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ নামের একজন বলেন, আজ ছুটির দিন হওয়ার যাত্রীদের অনেক চাপ রয়েছে। সপ্তাহের অনান্যদিনেও ভিড় থাকে তবে শুক্রবার ও শনিবার ছুটির দিনে বেশি চাপ থাকে যাত্রীদের।

মেট্রোরেলের টিকেট কাটার মেশিনে কি ধরনের সমস্যা হয় জানতে চাইলে স্টেশন সংশ্লিষ্ট একজন জানান, মেশিনে যাত্রীরা ছেড়া টাকা, অনেক পুরাতন টাকা দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়। তখন সেই মেশিন ঠিক করতে ১৫-২০ মিনিট লেগে যায়। পুরাতন ও ছেড়া টাকা না দিলে কোনো সমস্যা হয় না। তাই যাত্রীদের ছেড়া এবং পুরাতন টাকা না দেওয়ার জন্য সতর্ক করছেন তিনি।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে সদ্য চালু হওয়া মেট্রোরেলে

Update Time : ১০:২৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩