ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

শেখ হাসিনার নামে ফিলিস্তিনে বাড়ি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফিলিস্তিনে একটি বাড়ির নামকরণ করা হয়েছে। বাড়িটির নাম শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান বুধবার এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি বুধবার ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে পৌঁছে দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তখন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে নিয়ে এ তথ্য দেন। ফিলিস্তিনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামে বাড়ির নামকরণের ব্যাখ্যাও দিয়েছেন ইউসেফ এস ওয়াই রমজান।

বুধবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনের একটি বাড়ির নাম শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সমর্থনের কারণে ফিলিস্তিনিরা তাকে অত্যন্ত ভালবাসে এবং শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধাবোধ থেকে বাড়ির নাম শেখ হাসিনা রাখা হয়েছে।

ফিলিস্তিনে চলমান ইসরাইলি বিমান হামলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ করেন। ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা জানান তিনি এবং ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই প্রসঙ্গটি টেনে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

শেখ হাসিনার নামে ফিলিস্তিনে বাড়ি

Update Time : ০৪:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১