ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নরসিংদীতে আরও এক মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করে নরসিংদীতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের ছাড়াও আরও ৩শ থেকে সাড়ে তিনশ লোককে আসামি করা হয়েছে।

নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। গতকাল নরসিংদী আদালতে মামলাটি দায়ের করেন ময়মনসিংহের নান্দাইল থানার রাজাবাড়িয়া গ্রামের মামুদ আলীর ছেলে মো. আঙ্গুর মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২১ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামান (১৭) নামে এক কিশোর নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হন। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৫ জুলাই সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনার বিষয়ে এজাহারে বলা হয়েছে— আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জন সন্ত্রাসী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নির্দেশে লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। অজ্ঞাতনামা আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া একাধিক গুলিতে জামান পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।

নিহত জামান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার দেউলডাংরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং তিনি মাধবদীর ভগিরথপুর এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। নিহত জামান মামলার বাদীর শ্যালক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, আদালত মামলাটি তালিকভুক্ত করতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য এর আগে গত ২২ আগষ্ট আজিজুল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪০০/৫০০ আসামি করে নরসিংদী আদালতে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নরসিংদীতে আরও এক মামলা

Update Time : ০৬:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪