সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বাড়তে থাকা পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম নতুন করে আরও বেড়েছে। বাজারগুলোতে কেজিতে মুরগিভেদে দাম বেড়েছে ১০-৩০ টাকা। পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়েছে চিনির দাম। অপরদিকে কিছুটা সস্তিতে কাচা বাজারগুলো। সবজি ও চালের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
কাঁচাবাজারগুলোতে দেখা যায় ভিন্ন দৃশ্য। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।
আলুর দাম কমে বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি। চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি কেজি (গোল) বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, পাতা কপি ও ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, ইন্ডিয়ান টমেটো ১৪০ থেকে ১৭০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, লেবুর হালি ১৫ টাকা বরবটি ৮০ টাকা, সিম ৮০ টাকা, কাকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, লতি ৬০ টাকা ও ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। প্রতি কেজি শুকনা মরিচ ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। ইন্ডিয়ান ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ডাল প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। হলুদের কেজি ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের দামেই। খুচরা প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকা। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা কালাম হোসেন বলেন, শীতের মৌসুম আসছে তাই সবজির দাম কেজিতে কিছুটা কমেছে। অনেক সবজির দাম কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে চালের দাম কমেছে। মিনিকেট চাল প্রতি কেজি ৬৩-৬৫ টাকা, আটাশ চালের কেজি ৫০-৫২ টাকা, নাজিরশাইল চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়।
অনলাইন ডেস্ক 























