ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

সময় ও একাত্তর টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় ও একাত্তর টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সংবাদমাধ্যমকে দলের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টকশোতে অংশগ্রহণকারী দলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দুটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নেব না।

এ্যানি আরও বলেন, সময় টিভিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে।

একাত্তর টিভির টক শো উপস্থাপকরা নিজেদের মতো ঘটনা বর্ণনা করেন। অনেক সময় তারা চতুরতার সাথে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে অনুষ্ঠান আয়োজন করে, যোগ করেন তিনি।

আগামীকাল ৯ আগস্ট থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাদের এ সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং টকশোতে নিয়মিত অংশগ্রহণকারী বিএনপি নেতাদের এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

সময় ও একাত্তর টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

Update Time : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩