ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না: বিএনপি মহাসচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫০ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবেন আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনও বক্তব্য দেবেন না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে। আর নয় তো জনগণ মেনে নেবে না।
আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীত এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি হাসিনা পালানোর কারণে। দেশে এখন আতঙ্ক নেই। ১৮ কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে হাসিনা। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে। দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও ভালো হয়নি। অনেক মা-বাবার বুক খালি করেও তার কোনও অনুশোচনা নাই।
ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজারদর বৃদ্ধি পেয়েছে। দক্ষিণখানের গুমের শিকার মুন্নার মা-বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম-খুনের রামরাজত্ব কায়েম করেছিল। পলাতক হাসিনা সরকারের উত্তরা এলাকার এমপি হাবিব হাসান এবং খসরু নিরীহ মানুষের জমি, বাড়ি, ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছিল।
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান।
উপস্থিত ছিলেন- উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, সেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলফাজ হোসেন, আলমগীর হোসেন শিশির। অনুষ্ঠান সঞ্চালন করেন হেলাল উদ্দিন তালুকদার।
Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না: বিএনপি মহাসচিব

Update Time : ০৬:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫