ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সরকারের সুব্যবস্থাপনায় ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে; দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে

সরকারের সুব্যবস্থাপনায় এবছর মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে। দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে। এমনটা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ঈদের দিন (৩ মে) সকালে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজের গ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে একথা বলেন।
ড. হাছান বলেন, ‘মানুষ যাতে ঈদ উদযাপনে ভালোভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থাপনা করা হয়েছে। স্রষ্টার কৃপায় এবছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। দ্রব্যমূল্য যাতে না বাড়ে সেজন্য প্রশাসনও সতর্ক ছিল।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে আমরা দেখি, কোনও উৎসবের সময় দ্রব্যমূল্য কমিয়ে দেয়। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এটা অন্যায় ও ইসলামের বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’
ড. হাছান মাহমুদ এসময় সবার সুন্দর জীবন কামনা করে বলেন, ‘করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক, মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি ও মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি। ঈদের জামাত শেষে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

সরকারের সুব্যবস্থাপনায় ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে; দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে

Update Time : ০৫:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২