ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাইবেরিয়ার ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে পরিবারকে সরিয়ে ফেলেছেন পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগেই নিজের পরিবারকে সাইবেরিয়ার ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে সরিয়ে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলতাই পর্বতমালার কাছে কোনো একটি জায়গায় উচ্চপ্রযুক্তি সম্পন্ন বাঙ্কারে রাখা হয়েছে প্রেসিডেন্টের পরিবারকে। এমনটাই দাবি করেছেন রাশিয়ারই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোভের।

তিনি জানিয়েছেন, বিলাসবহুল যে বাঙ্কারে পুতিনের পরিবারকে রাখা হয়েছে, সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। অর্থাৎ যদি পরমাণু হামলা হয় তবে ওই বাঙ্কারের ক্ষতির কোনো সম্ভাবনা নেই বলেই তিনি জানিয়েছেন।

কিন্তু কেন হঠাৎ রাশিয়ায় বসে পুতিনের বিরুদ্ধে মুখ খুললেন অধ্যাপক ভ্যালেরি সালোভে? এমনটা নতুন নয়। এর আগেও তিনি পুতিনের শরীরিক ও মানসিক সমস্যা নিয়ে মন্তব্য করেছেন।

তিনি দাবি করেন, রাশিয়ার জনগণকে লুকিয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন প্রেসিডেন্ট। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-র সাথে বিভিন্ন গোপন আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে নেটমাধ্যমে এক ভিডিয়ো বার্তায় দাবি করেন তিনি।

মস্কোর আন্তর্জাতিক সম্পর্কের ইনস্টিটিউট (এমজিআইএমও)-এর প্রাক্তন অধ্যাপক ভ্যালেরি সালোভে। যে ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসেন ভষিষ্যতের সরকারি গুপ্তচর এবং শীর্ষ কূটনীতিকরা। পুতিনের শারীরিক সমস্যা সংক্রান্ত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছে। কয়েক মাস আগে অধ্যাপকের বাড়িতে তল্লাশিও চালানো হয়। কিভে রাশিয়ার হামলার পরই নেটমাধ্যমে ফের এক ভিডিয়ো বার্তায় এই দাবি করেছেন ভ্যালেরি সালোভ।

সূত্র : আনন্দবাজার

Tag :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

সাইবেরিয়ার ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে পরিবারকে সরিয়ে ফেলেছেন পুতিন

Update Time : ০৬:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২