সীমান্ত জেলা সাতক্ষীরায় একদিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, জেলায় একদিনে ১১৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৯৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
রোববার (২৭ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩২১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬৬ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৯৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩৯ জন।
বর্তমানে জেলায় ৮৬৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ৪১ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯২২ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
অনলাইন ডেস্ক 




















