সাতক্ষীরা ও গোপালগঞ্জে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার (২৭ মার্চ) প্রথমে যাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালিমন্দিরে। পরে যাবেন গোপালগঞ্জের কাশিয়ানীতে। মোদির আগমন কেন্দ্র করে উৎসবের আমেজে ভাসছেন ওই এলাকার বাসিন্দারা।
সফরের দ্বিতীয় ও শেষ দিনে গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুরবাড়ির মতুয়া মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবে ভারতের প্রধানমন্ত্রী। এরপর মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
অনলাইন ডেস্ক 
















