ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সাদা পোশাকে থাকা ৩ র‌্যাব সদস্যের ওপর ‘ডাকাত সন্দেহে’ হামলা, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২৬২ Time View

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে সাদা পোশাকে (সিভিল ড্রেস) থাকা ৩ র‌্যাব সদস্যের ওপর ‘ডাকাত সন্দেহে’ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বারইয়ারহাট পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচে ‘অভিযান চালানো’র সময় এ ঘটনা ঘটে। স্থানীয় উৎসুক জনতা ‘ডাকাত সন্দেহে’ র‌্যাবের অভিযানে থাকা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯) গ্লাস ভাংচুর করে এবং তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছেন।

আহত র‌্যাব সদস্যরা হলেন, মো. শামীম কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)। তাদের মাথা ও শরীরে প্রচুর জখম হয়েছে। আহত র‌্যাব সদস্যদের বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে মো. শামীম কাউসার ও মোখলেসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি ট্রাককে পেছনে থাকা র‌্যাব সদস্যদের বহনকারী প্রাইভেটককার দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তবে চালক ট্রাকটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটি বারইয়ারহাট পৌর বাজারের ফুট ওভারব্রিজ বরাবর গতিরোধ করলে ট্রাকের চালক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে। পরবর্তী সময়ে স্থানীয়রা প্রাইভেটকারে সিভিল ড্রেসে থাকা র‌্যাব সদস্যদের আটক করে পিটুনি দেয়।

পরে খবর পেয়ে ফেনী ক্যাম্প থেকে র‌্যাবের আরও কিছু সদস্য ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় জোরারগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজারে র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন ছিল।

বারইয়ারহাট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফ বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আহত অবস্থায় শামীম কাউসারকে হাসপাতালে আনা হয়। তার মাথার পেছনে মারাত্মক জখম ছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

বারইয়ারহাট মেডিক্যাল সেন্টার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্তনু রাজ চৌধুরী বলেন, সন্ধ্যায় মোখলেস ও পারভেজ নামে দুই র‌্যাব সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মোখলেস অজ্ঞান অবস্থায় ছিল। তার মাথায় গুরতর জখম হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান পরিচালনার সময় সিভিল ড্রেসে থাকা র‌্যাব সদস্যদের উপর ডাকাত সন্দেহে হামলার ঘটনা ঘটে। বিষয়টি শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র‌্যাব সদস্যদের হাসপাতালে ভর্তি করায়। পরে র‌্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য ও একজন আনসার সদস্য বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, রাত ৯টার দিকে আহত মো. শামীম কাউসার (২৯) ও মোখলেস (৩৩) ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পারভেজ নামের অন্যজনকে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

সাদা পোশাকে থাকা ৩ র‌্যাব সদস্যের ওপর ‘ডাকাত সন্দেহে’ হামলা, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

Update Time : ০৬:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২