ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

সাবেক আলোচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২০৮ Time View

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর মিরপুর ৬ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, তাকে মিরপুর এবং আদাবরের দুটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। তবে আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো আপাতত জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।

এর আগে রাত ১টা ২১ মিনিটে তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

একটি ভিডিও বার্তাও দেন ব্যারিস্টার সুমন। সেখানে তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যায়নি। শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম।

সুমন বলেন, ৫ আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে, তুমি বিদেশে চলে যাও। কিন্তু আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে, আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্লাট নেই। তারপরও কেন আমি দেশ ছেড়ে যাব।

ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করব। যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাবেক আলোচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার

Update Time : ০৪:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪