ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

সারাদেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ৩১৫ Time View

সারাদেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদনপত্র গ্রহণ করা হবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।

মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকেই এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারই প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন ও কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। তবে নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অংশ না নিয়ে উপজেলা কমিটির মাধ্যমে ভর্তির লটারি সম্পন্ন করতে পারবে।

সরকারি মাধ্যমিকে লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি হবে ১৯ ডিসেম্বর। রাজধানী ঢাকাসহ দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে https://gsa.teletalk.com.bd/ এই ঠিকানায় পাওয়া যাবে।

২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোও স্ব-স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করবে।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব-স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া করা ছাড়া অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না।

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়ম www.dshe.gov.bd-এর secondary circularorder9 www.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

সরকারি স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া 
সরকারি স্কুলে ভর্তির আবেদন নিয়ে অধিদফতরের জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারাদেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন ফরম শুধুমাত্র অনলাইনে (http://esa.teletalk.com.bd) পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে সারাদেশের সব সরকারি মাধ্যমিক স্কুলকে অংশগ্রহণ করতে হবে। তবে উপজেলা পর্যায়ের নতুন সরকারিকৃত যেসব সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীরা এখনও অ্যাডহক নিয়োগ পাননি সেসব স্কুল কর্তৃপক্ষ লটারিতে অংশগ্রহণ করতে না পারলে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করবেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ছাড়া অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। এছাড়া শিক্ষা মন্ত্রণায়ের নির্দেশনা মোতাবেক ২০২২ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়া শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বা কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন ঐ প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। শিক্ষক বা কর্মচারী সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার র্তি উপযুক্ত সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক-কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বা শিক্ষিকাদের সন্তান ভর্তির যে ২ শতাংশ কোটা নীতিমালায় সংরক্ষিত ছিল তা তুলে দেয়া হয়েছে।

বেসরকারি স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া
বেসরকারি স্কুলে ভর্তির আবেদন নিয়ে অধিদফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন ফরম শুধুমাত্র অনলাইনে (http://gsa.teletalk.com.bd) পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।

ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়াও আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনপ্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতিত অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

সারাদেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

Update Time : ০৪:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১